বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশে ৭২ এর সংবিধান পুনঃপ্রবর্তনের জন্য চেষ্টা করতে হবে এবং মানুষকে দ্বিধা-দ্বন্দ থেকে সরিয়ে আনার চেষ্টা করতে হবে। বললেন একাত্তরের ঘাতক দালান নির্মূল কমিটি, ওয়ারী থানা শাখার সভাপতি প্রানতোষ তালুকদার।
গত ১২ই জানুয়ারি শুক্রবার রাজধানী ঢাকার গোপীমোহন বসাক লেনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ওয়ারী থানা শাখার কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা কথা বলেন।
তিনি বলেন ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীনতা নয়। যার যার ধর্ম পালন করবেন এবং রাষ্ট্র সবার। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই বাঙালী। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। এদেশে পাকিস্তানপন্থীরা আর যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এবং পাকিস্তান পন্থীরা এদেশে রাজনীতি যাতে না করতে পারে সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেয়ার জন্য একান্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সকল সদস্যগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এবং প্রজন্মদের মুক্তিযুদ্ধ সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা দিতে হবে।
কর্মী সভায় সকল সদস্যদের প্রতি একটি শক্তিশালী সাংগঠনিক কার্যক্রম গঠন করার জন্য বলেন, জাহানারা ঈমামের আদর্শ লালন ও ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে বাংলাদেশকে আরো কিভাবে বিকশিত করা যায় এবং প্রজন্মদের যুক্তিযুদ্ধের ঘটনা বিস্তারিতভাবে বুঝিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার আহবান জানান।
তিনি আরও বলেন, ধর্ম অতীব পবিত্র এটি সংবিধানে ঢুকালে সাংঘর্ষিক হয়। যাতে আর সাংঘর্ষিক না হয় সেইজন্যই এ যুগের প্রজন্মদের বুঝাতে হবে। এবং বঙ্গবন্ধুর আদর্শের নতুন সৈনিক তৈরি করতে হবে। যাতে আগামী প্রজন্মরা ভাল থাকে, সুন্দর থাকে, সুশীতল থাকে এবং আমরা সবাই বাঙালী এই কথাটির অর্থ কি? কেন আমরা যুদ্ধ করেছিলাম? কেন ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল? এদেশের প্রজন্মকে বুঝাতে হবে। প্রজন্মদের ভাল করে বুঝাতে হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। তাহলেই আগামী দিনগুলো ভাল যাবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশ গড়ে তুলব। এবং সকল মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে এক রাখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। বাংলাদেশ এগিয়ে চলেছে। আর যাতে কোন অপশক্তি আমাদের বাংলাদেশে অপকর্ম না চালাতে পারে সেই দিকে সবার নজর রাখতে হবে।
১৯৯২ সালে শহীদ জননী জাহানরা ইমান নিরলস ভাবে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে গেছেন এবং ঘাতকদের বিচার করার প্রতিবাদ করেছেন যা আজকের সোহওয়ার্দী উদ্যান সাক্ষী হয়ে আছে। গোলাম আজমের প্রতিকী ফাঁসির মঞ্চ তৈরি করে ১৪৪ ধারা ভঙ্গ করে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করিয়েছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। একজন মহিলা হয়ে উনি প্রমাণ করে গেছেন সত্য সত্যই; সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না। আজ তিনি বেঁচে নেই; কিন্তু ঘাতকদের ফাঁসি হয়েছে। তাঁর আত্মা কিছুটা হলেও শান্তি পেয়েছে।
তাই তিনি সকল সদস্যদের ধৈর্য্যরে সহিত মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন এবং ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার কথা বলেছেন।
তিনি বলেন শহীদ জননী জাহানারা ইমামের মৃতুর পর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক, সাংবাদিক শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল নির্মূল কমিটির হাল ধরেন এবং সারা বাংলাদেশের নির্মূল কমিটির সকল সদস্যদের ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার জন্য বলেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার জন্য বলেছেন। তাই একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির একটি সদস্যও থেমে নাই। সকল বাঁধা অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনায় এবং ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন আগামীতে আর যেন আমাদের বাংলাদেশে আর একটাও আগাছা যাতে না থাকে তাই সকলকে আগাছা নির্মূল করার জন্য বলেছেন।
