× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

৫০ হাজার কোটি ডলারের সৌদি ‘মহানগর’

admin
হালনাগাদ: বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ ৫০ হাজার কোটি ডলার বা প্রায় ৪০ লাখ কোটি টাকা ব্যয়ে একটি মহানগর তৈরির পরিকল্পনা করছে সৌদি সরকার। চলতি বছরই এ বিষয়ে আভাস দেওয়া হয়েছিল। গতকাল মঙ্গলবার ‘নিয়ম’ নামের এই উন্নয়ন পরিকল্পনা উন্মোচন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

রক্ষণশীল রাজ্যের আধুনিকায়নে হঠাৎ করেই যেন সংস্কারের দিকে নজর দিয়েছে সৌদি আরব। গত মাসে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এবার অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজানোর জন্য হাতে নেওয়া হয়েছে মহানগর ও অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা। হাজার হাজার বর্গকিলোমিটার এলাকার মরুভূমিকে নতুন শহরে পরিণত করতে চাইছে দেশটি।

দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলে সাড়ে ২৬ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হবে এই মহানগর, যা মিসর ও জর্ডান পর্যন্ত বিস্তৃত হবে। এই মহানগরে নয়টি বিষয়ের ওপর জোর দেওয়া হবে। বিশেষ করে খাদ্যপ্রযুক্তি, জ্বালানি ও পানি।

গত এপ্রিল মাসে সৌদি সরকার ঘোষণা করে ‘সৌদি ভিশন ২০৩০’। এর অধীনে গত মাসে বিনোদন শিল্পের উন্নয়নে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় সৌদি আরব। আগস্টে একটি পর্যটন প্রকল্পের যাত্রা শুরু করেছে সৌদি আরব। এর আওতায় রয়েছে ১০০ মাইল দীর্ঘ বালুকাময় উপকূল এবং ৫০টি দ্বীপের একটি উপহ্রদ।

প্রায় আধা শতক ধরে সৌদি আরবের অর্থনীতি তেলে ভাসছে! এখন পর্যন্ত দেশটির চালিকা শক্তির মূলে তেল রপ্তানি করে পাওয়া অর্থ। রাজতন্ত্রের খরচও মিটছে তা দিয়েই। এখন এই কৌশল পরিবর্তন করতে চাইছে সৌদি সরকার। কারণ, প্রাকৃতিক সম্পদ একদিন না একদিন ফুরিয়ে আসবে। মূলত, তেলনির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনার জন্যই এই বড়সড় প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিল সরকার।


এ ক্যটাগরির আরো খবর..