করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে চিকিৎসকের ঘাটতি মেটাতে ৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিশেষ এই বিসিএসের মাধ্যমে প্রথমে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও, পরে আরও দুই হাজারসহ মোট চার হাজার চিকিৎসক নেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ নিয়োগের ফল প্রকাশ করে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি প্রয়োজনে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০-এর মাধ্যমে (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জনের দুই হাজার শূন্য পদ পূরণের লক্ষে গত বছরের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে।
পরবর্তীতে জনপ্রসাসন মন্ত্রণালয় থেকে দুই হাজার পদের সঙ্গে অতিরিক্ত আরও দুই হাজার পদ যোগ করে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জনের মোট চার হাজার পদে সুপারিশের জন্য পাঠানো হয়।

