× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১৩,৭৫০ জন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন(পিএসসি)।

ফল অনুসারে, এই পরীক্ষায় মোট ১৩ হাজার ৭৫০ জন পাস করেছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন পাস করেছেন।

বৃহস্পতিবার পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, এই পরীক্ষার বিজ্ঞাপন ৮ এপ্রিল ২০১৮ তারিখে প্রকাশিত হয়। ফলাফল কমিশনের ওয়েবসাইটে(www.bpsc.gov.bd)পাওয়া যাচ্ছে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে PSC39Registration Number লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।

জানা গেছে, এই বিশেষ বিসিএসে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ এবং বহিষ্কার করা হয়েছে চাকরিপ্রত্যাশী দুই পরীক্ষার্থীকে।


এ ক্যটাগরির আরো খবর..