২০১৯ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়নে কাজ করছে সরকার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে যুগান্তকারী উন্নয়ন ঘটিয়েছে। আগামী ২০১৯ সালের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পোঁচ্ছে দেওয়ার জন্য কাজ করছে সরকার। বললেন নওগাঁ- ৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।

গতকাল রবিবার আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া পল্লী বিদ্যুৎ এর নব-নির্মিত ১০ এম ভি সাব স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জননেতা বলেন, বর্তমান সরকার প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে গতিশীল করার পদক্ষেপ নিয়েছে।  বর্তমান সরকার বিদ্যুৎ উন্নয়নের জন্য নিরলস কাজ করছে।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজি এ অনুষ্ঠানে আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো: মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানার ওসি মোবারক হোসেন, মো: ফিরোজ জামান, ইউপি চেয়ারম্যান আফসার আলী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।