১৭ বছর পর জামায়াতের প্রকাশ্যে কর্মসূচী পালন

১৭ বছর পর জামায়াতের প্রকাশ্যে কর্মসূচী পালন

দীর্ঘ ১৭ বছর পর জেলার গৌরনদীতে প্রকাশ্যে কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বাসষ্ট্যান্ডস্থ একটি রেস্তরোয়া আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করে সংগঠনটি।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আল-আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান। উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমীর আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার অর্থ সম্পাদক মোঃ রুহুল আমীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।