× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫ ডিসেম্বরের মধ্যে আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ ( শুক্রবার) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, এবার ইশতেহারে গুরুত্ব পাবে গ্রামকে শহরে রূপান্তরিত করার কর্মসূচি।

তিনি বলেন, অনেক উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। অনেকে বলেছিল-এগুলো কোন কাজে আসবে না। মালিবাগ-মৌচাকের ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার যেখানে যানজট লেগে থাকত। সেখানে দ্রুত যাওয়া যায়।

এবার নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে ২৮১টি আসনে মনোনয়ন দেয়া হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

এই নির্বাচনে প্রার্থী হতে সারাদেশে ৩০০ আসনে মোট তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

এরমধ্যে আওয়ামী লীগের ২৮১টি, বিএনপির ৬৯৬টি, জাতীয় পার্টির ২৩৩টি এবং অন্যান্য রাজনৈতিক দলের ১৩৫৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। আর স্বতন্ত্র ৪৯৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..