১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :  সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।  বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী আজ বারিধারা কূটনৈতিক এলাকায় ডেজ ঢাকা হোটেলে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার মতো দূরদৃষ্টিসম্পন্ন নেতাই কেবল এ ধরনের সময়োচিত মানবিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। শেখ হাসিনার যুগোপযোগী রূপকল্প বাস্তবায়ন করে অদূর ভবিষ্যতে বাংলাদেশ উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছে যাবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার বক্তব্যে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা কামনা করেন। ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহসহ বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে মন্ত্রী বলেন, প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময়।

বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর মাসুদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে বান্দিলো, ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভ্যান খোয়া, সাবেক আইজিপি মোঃ শহীদুল হক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।