হিন্দু মহাজোট ও সনাতন সমাজ কল্যান পরিষদ এর উদ্যোগে মানব-বন্ধন

চট্টগ্রাম প্রতিনিধিঃ পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর, গোপালগঞ্জের সাধু পরমানন্দ রায়ের খুনিদের গ্রেফতার ও সারাদেশে হিন্দু বাড়িঘর,মঠ মন্দিরে হামলাসহ হিন্দুদের জমি অবাধে দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,মানিকছড়ি শাখা ও সনাতন সমাজ কল্যান পরিষদ

আজ (১৫ জুন)সকাল ১০টায় স্থানীয় আমতল প্রেস প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা।

সমাজ কল্যান পরিষদ, মানিকছড়ি শাখা এর সভাপতি রূপেন পাল  বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও খুনি চক্রের মুলউৎপাটন করতে হবে। তা না হলে দেশের কারোরই জীবনের নিরাপত্তা থাকবে না।

অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার,সকল মন্দিরে হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়কে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

হিন্দু মহাজোটের নেতারা বলেন,নির্যাতন ও নিপীড়নে এদেশ থেকে হিন্দু আজ বিলুপ্ত প্রায়। প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো স্থানে হিন্দু বাড়িঘর জমি জমা দখল, ভয় ভীতি প্রদর্শন করে দেশত্যাগে বাধ্যকরণ, হত্যা,হত্যা প্রচেষ্টা, ধর্মান্তরকরণ, মঠ মন্দির প্রতিমা ভাংচুর ও কিশোরী অপহরণ চলছে। কিন্তু তোদের কোন বিচার হচ্ছে না।

মানব-বন্ধনে বিপুল মানুষের সমাগম ঘটে। মানব-বন্ধনে হিন্দু মহাজোট ও সনাতন সমাজ কল্যান ছাড়াও শংকর মঠ ও মিশন, সৎসঙ্গ, ইসক্ন সহ বিভিন্ন মঠ-মন্দির নিজ নিজ ব্যানার নিয়ে প্রতিবাদে অংশ গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।