হিন্দু কল্যান ট্রাস্টের কর্মকর্তার বাসার দরজা ভেঙ্গে চুরি

হিন্দু কল্যান ট্রাস্টের কর্মকর্তার বাসার দরজা ভেঙ্গে চুরি

শরিয়তপুর পালং মডেল থানা সংলগ্ন এলাকায় দিনে দুপুরে একটি বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে গেছে। এসময় বাসার বাসিন্দারা বাইরে ছিলেন।

আজ ৪ অগাস্ট(বৃহস্পতিবার) সকাল ১০.০০ ঘটিকা১১.৩০ ঘটিকার মধ্যে শরিয়তপুর জেলার পালং থানার পাশের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

বাসার মালিক হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের কর্মকর্তা স্মিতা বিশ্বাস জানান, আজ সকাল ৯টা থেকে ১১.৩০ পর্যন্ত বাসায় কেউ ছিল না। আমি অফিসে ছিলাম। এ সুযোগে পাঁচতলা ভবনের চতুর্থ তলা বাসায় চোরেরা ঘরের দরজার তালা ভাঙতে না পেরে দরজার আংটা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, ২ ভরি স্বর্ণালংকার, মূল্যবান মালামাল ও নগদ ৪ হাজার টাকাসহ আনুমানিক দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দুপুর বারোটায় বাসায় ফিরে এসে দরজার আংটা খোলা দেখে অন্যান্য লোকদের জানাই।

তিনি আরও বলেন, পুলিশ এসে ছবি তুলেছে, তদন্ত চলছে। জানি না কি হবে? এই বিল্ডিং এ বাড়িয়াওলা সহ আরও ১৮ টা পরিবার থাকে, অনেকের বাসা এই সময়ে তালা দেওয়া থাকে। তবে আমি কেন টার্গেট হলাম? না কি আমি হিন্দু বলে এই অবস্থার স্বীকার?” আমার স্বামী মাদারীপুর রাজৈরে একটি স্কুলে শিক্ষকতায় কর্মরত।smita case

এ ঘটনায় পালং মডেল থানায় একটি অভিযোগ তদন্তাধিন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।