সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ ছোট বেলায় বাবা মা শখ করে না রেখেছিল সোহাগ। বয়স ২৭ বছর। পরিবারে বাবা ও মা ছাড়া আর কেউ নেই।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুলে তার বাড়ী। ধীরে ধীরে সোহাগ প্রকৃতির নিয়মে ছেলে থেকে বনে যায় মহিলা। সামাজিক ভাবে স্বীকৃতি পায় হিজরা। নাম হয়ে যায় সোহাগী। কাজ করতো বগুড়ার এক হোটেলে। সারাদিন কাজ করে দিন শেষে তার উপার্জন হত ৩ শ টাকা। সেই টাকা দিয়েই পরিবার পরিজন নিয়ে সমাজে বসবাস করতো সে। সারাদিন বগুড়া শহরে কাজ শেষে রাতে বাড়ি ফেরে বাবা মা কে সাহায্য করতো সে। বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটায় বগুড়ায় হোটেলগুলো কতৃপক্ষ বন্ধ ঘোষনা করেছে।
বৃদ্ধ পিতা মাতা নিয়ে অসহায় দিন কাটাচ্ছ সোহাগীর পরিবার। হিজরা সম্প্রদায়ের লোকজন খুবই একতাবদ্ধ। দেশে করোনা ভাইরাসের বিপর্যয়ে মানুষ যখন দিশেহারা হয়ে পড়েছে। তখন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হিজরা সম্প্রদায় একেবারে কর্মহীন হয়ে পড়েছে। একে ওপরের সাথে যোগাযোগ করে সংঘবদ্ধ হয়ে তার বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের কাছে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন।
নির্বাহী কর্মকর্তা তাদের কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত তাদের সহযোগীতা করার আশ্বাস দেন। হিজরা সম্প্রদায়ের লোকজনের তালিকা তৈরী করে বগুড়ার শিবগঞ্জে তৃতীয় লিঙ্গের (হিজরা) ৮৫ জন বেকার মানুষকে সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির।
শুক্রবার(৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
জানাগেছে, হিজড়া সম্প্রদায়েরএই মানুষ গুলো হোটেলে রান্নার কাজ এবং বিয়ে বাড়িতে নাচ গান করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে সবরকিছু বন্ধ হয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েন। গত এক সপ্তাহের বেশী সময় ধরে ঘরে বসে থাকা হিজড়া সম্প্রদায়ের মানুষ গুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। একারনে হিজরাদের আবেদনের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার উদ্যোগ নিয়ে ৮৫ জনের মাঝে চাল,ডাল,তেল,পেঁয়াজ,সবানসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরন করেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর জানান, বর্তমানে হিজরা সম্প্রদায়ের লোকজম বড় অসহায় জীবন যাপন করছে। তাই তাদের জীবন হয়ে উঠেছে বেদনার। তারা পাচ্ছে না কোন কাজ। তাই এই মানুষ গুলো তাদের কষ্টের কথা জানায়। পরে তাদরেক উপজেলা পরিষদে ডেকে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।



