নিজস্ব প্রতিবেদকঃ প্রথমে ‘খবর’টা প্রকাশ করেছে বাংলাইনসাইডার নামে একটা ভুইফোঁড় অনলাইন পত্রিকা। “নোবেল শান্তির সংক্ষিপ্ত তালিকায় শেখ হাসিনা”
#তারপর Saima Wazed Putul নামের একটি এফবি আইডিতে সেই নিউজটির টেক্সট হুবহু কপি করা হয়। (আগের কয়েকটি পোস্ট এবং অন্যান্য কিছু বিষয় লক্ষ্য করে মনে হয়েছে এটি সায়মা ওয়াজেদের আইডি নয়; এটি আওয়ামী প্রোপাগাণ্ডা করে বেড়ানো একটি ফেইক আইডি)
#তারপর এই এফবি আইডির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে আরটিভি অনলাইন! আরটিভির পর একই সংবাদ প্রকাশ করে ‘দি এশিয়ান এইজ’ নামে আওয়ামীপন্থী বুদ্ধিজীবী অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ সম্পাদিত ইংরেজি পত্রিকায়।
ইনসাইডার, এফবি আইডি ও আরটিভির ‘খবর’ এর টেক্সট অক্ষরে অক্ষরে মিলে যায়। ইনসাইডারকে অন্যরা কপি করেছে।
যেহেতু আরটিভি আর এশিয়ান এইজ অপেক্ষাকৃত ‘ক্রেডিবল’ নিউজ সোর্স, ফলে এরপরই শুরু হল ‘রথিমহারথি’ কর্তৃক ‘খবর’টি শেয়ারের পালা! বিডিনিউজে কর্মরত অমি রহমান পিয়ালের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়লেন আওয়ামী সেকুলার সাংবাদিকরা।
আরটিভির ‘খবরে’ বলা হয়েছে, “নোবেল শান্তি পুরস্কার ২০১৭ এর জন্য মনোনীত ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
আরটিভি, এশিয়ান এইজ বা বিডিনউজের অমি রহমান পিয়ালের জানা থাকার কথা যে, নোবেলের জন্য কারো প্রাথমিক মনোনয়নের তথ্য জানা সম্ভব হলেও, ‘সংক্ষিপ্ত’ তালিকা জানার কোনো সুযোগ নেই। নোবেল ফাউন্ডেশনের ঘোষিত নীতিই হচ্ছে, চুড়ান্তভাবে পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত নিজেদের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয় না। এবং অতীতের রেকর্ড বলছে, ঘোষণার আগ পর্যন্ত ‘সংক্ষিপ্ত তালিকা’য় কারা আছেন তা ফাঁসও হয়নি কখনো। চরম গোপনীয়তা রক্ষা করা হয় এ ক্ষেত্রে।
এরপরও যদি দাবি করা হয় যে, সংক্ষিপ্ত তালিকা ফাঁস হয়েছে, তাহলে সেই ফাঁস হওয়ার বিস্তারিত তথ্য/বিবরণ ও প্রমাণ তুলে ধরেই রিপোর্ট করা বাধ্যতামূলক।
কিন্তু আরটিভি, এশিয়ান এইজের সাংবাদিকরা নোবেল ফাউন্ডেশনের এসব নীতি-আচরণকে পাত্তা না দিয়েই কোথাকার কোন ফেইক ফেসবুক আইডিকে অধিক নির্ভরযোগ মনে করে ‘খবর’ প্রকাশ করে দিয়েছে! ‘সংক্ষিপ্ত’ তালিকাটি কোন সূত্রে পাওয়া গেছে তার কোনোই বিবরণ/প্রমাণ দেয়নি।
আর মুক্তিযুদ্ধ বিষয়ক ‘গবেষক’ ও বিডিনিউজের কাজ করা পিয়ালও খবরটি দেখে তার ‘গবেষক ও সাংবাদিক’ মন দিয়ে এসব বিষয় যাচাইয়ের বা প্রশ্ন করার প্রয়োজনবোধ করেননি! গুরুদেব ভুয়া প্রোপাগাণ্ডায় শামিল হয়েছেন। যদিও তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়মিতই তিনি ‘প্রোপাগাণ্ডার’ অভিযোগ এনে থাকেন।
এভাবেই চলছে আওয়ামী দালাল মিডিয়া ও বুদ্ধিজীবীদের ভুয়া হাসিনা পুজার চেষ্টা।

