৬ দিন পরে আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

৬ দিন পরে আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

গত ১২ অক্টোবর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৬ দিন পর গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফেরেন তিনি। শারীরিক চেক আপের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ শনিবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটায় গুলশানের বাসা থেকে তাকে নিয়ে এভারকেয়ার হাসপাতালে রওয়ানা করে ৫টা ৪০মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তার গাড়ি বহর।

তিনি বলেন, শারীরিক চেক আপের জন্য ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তার মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতো সিদ্ধান্ত নেওয়া হবে, যে তিনি হাসপাতালে থাকবেন নাকি বাসায় ফিরবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।