× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

হাসপাতালে ঢুকে ফিল্মি স্টাইলে রোগীর উপর ছাত্রলীগ কর্মীদের হামলা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঢুকে এক রোগীকে মারপিট করার অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। হামলার সময় হামলাকারীরা জরুরী বিভাগের ডাক্তাদের একটি ঘরে তালাবদ্ধ করে দেয়। এ সময় রোগীকে বাচাঁতে গিয়ে হামিদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত ১০টার সময় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আহত রোগীর নাম মজিবর রহমান (২৫)। সে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও পেট্টোলপাম্প এলাকার সাহির উদ্দীনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মজিবর ও তার ভাই খলিলুর রহমান বালিয়াডাঙ্গী বাজারে একটি মোবাইলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় খলিলুরের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে মহিষমারী গ্রামের পজির উদ্দীন।

পরে ছিনতাইয়ের বিষয়টি সমঝোতার কথা ছিলবড়বাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাইলের নিকট। বুধবার বিকাল ৫টা সমঝোতার সময় থাকলেও পজির ও তার লোকজন হাজির হয়নি।

আহত মজিবর বলেন, সন্ধ্যায় আমি হোটেল আগমনীতে নাস্তা খাওয়ার জন্য গেলে পজির ও তার লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমার মাথা ফাটিয়ে দেয়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। তারা আমার বড় ভাই খলিলুর রহমান ও লতিফুর রহমানকে খবর দেয়।

বড় ভাইয়েরা হাসপাতালে পৌছানোর পূর্বেই বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনা’র নেতৃত্বে পজির, উজ্জল, কামাল ও বেলাল লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তারদের আরেক রুমে আটকে রেখে আমাকে আবার বেধড়ক মারপিট শুরু করে।

রোগীকে বাঁচাতে গিয়ে আহত হওয়া হামিদুর রহমান বলেন, আমি হাসপাতালের ওপর থেকে ওষুধ নেওয়ার জন্য নিচে নামছিলাম। এসম সময় দেখি যে, ৫ জন সন্ত্রাসী জরুরী বিভাগের ভিতরে একজন রোগীকে লোহার রড ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করছে। আমি বাঁচাতে গেলে সন্ত্রাসীদের আঘাতে আমার ডান হাত ভেঙ্গে গেছে।

বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিয়া জানান, হাসপাতালে কোন রোগীর ওপর হামলা করা দু:খজনক বিষয়। ছাত্রলীগের কোন কর্মী যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বালিয়াডাঙ্গী হাসপাতালের কর্তব্যরত আরএমও আবুল কাসেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ রকম ঘটনা ইতিপুর্বে হাসপাতালে কোনদিন ঘটেনি। সন্ত্রাসীরা ফিল্মি স্টাইলে এসে ডাক্তাদেরকে জিম্মি করে রোগীকে মারপিট করে গেছে। বিষয়টি দুঃখজনক। পরে গুরুতর আহত মজিবর রহমানকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে থানায় খবর দিলে বালিয়াডাঙ্গী থানার এসআই আজিজুল হক ঘটনাস্থলে আসেন।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৫ জনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..