হারানো শিশু দুটিকে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিলো কালীগঞ্জ থানা পুলিশ

হারানো শিশু দুটিকে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিলো কালীগঞ্জ থানা পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি: আসলে ভাগ্য মানুষকে কখন কিভাবে কোথায় নিয়ে যায় তা কেউই বলতে পারে না। ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া দুই শিশুকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তাদের বাবা – মা।

ওই দুই শিশু হলো, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ফাইম হোসেন (১১) এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার খোপাতি গ্রামের মাহাবুর রহমানের ছেলে জিসান (১৩)।

পহেলা নভেম্বর রোববার রাত ৯ টার সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া কোমলমতি ওই দুই শিশুকে তাদের বাবা-মায়ের হাতে তুলে দেন।

তিন দিন আগে হারিয়ে যাওয়া ফাইমের মা খাদিজা বেগম বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন, “পুলিশ যে সাহায্য করেছে তার জন্য সত্যিই আমি তাদের প্রতি কৃতজ্ঞ, মানবিক এই পুলিশ কর্মকর্তা আমার হারিয়ে যাওয়া ছেলেটি আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এটা সত্যিই মুগ্ধ হওয়ার মতোই।

থানার এসআই সৈয়দ আলী শনিবার রাতে ওসি মাহফুজুর রহমান মিয়ার নির্দেশনায় ঘটনাস্থলে যাওয়ার পর ওই দুই শিশু কে পরিচয় জিজ্ঞেসা করলে তারা কান্নাকাটি শুরু করে। ঘুরতে ঘুরতে সেখানে চলে আসার কথা জানালে তাদের থানায় নিয়ে আসেন তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া ভোরের জানান, শনিবার রাত সাড়ে ৬ টার সময় উপজেলার বারবাজার এলাকার এক যুবক থানায় ফোন দিয়ে জানায় বারবাজার রেলওয়ে স্টেশনে দুই শিশু কান্নাকাটি করছে। পরে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে দুই শিশু কে থানায় নিয়ে আসার সাথে সাথে তাদের রাতের খাবার খাওয়ানোর পর, পরম যতেœ শিশুদের কাছে নাম – ঠিকানা জানতে পেরে তাদের পরিবারকে খবর পাঠানো হয়। রোববার বিকালে তাদের বাবা মায়ের কাছে তুলে দেয়া হয় কোমলমতি দুই শিশুকে। এ সময় এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।