হজ ক্যাম্প থেকে ১৪২ জনকে বাড়ি ফেরার অনুমতি

হজ ক্যাম্প থেকে ১৪২ জনকে বাড়ি ফেরার অনুমতি

হজ ক্যাম্পে নেয়া ১৪২ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গতকাল শনিবার সকালে এ নির্দেশ দেয়ার পর মধ্যরাতে তাঁদের বাড়ি ফেরার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ।

ইতালি থেকে দেশে আসার পর বিমানবন্দর থেকে যে ১৪২ জনকে আশকোনার হজ ক্যাম্পে নেয়া হয়েছিল, স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়েছে। তবে তারা ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকবেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিলেন। শনিবার রাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, শনিবার সকালে ইতালি থেকে যে ১৪২ জন এসেছিলেন আশকোনায় তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তাদের কোন সমস্যা পাওয়া যায়নি। তাই তাদের বলে দিয়েছি, আপনারা চাইলে বাড়ি ফিরতে পারেন। ইতোমধ্যেই একজন মহিলা তার দুই সন্তানসহ ফিরে গেছেন। বাকিরাও ধীরে ধীরে চলে যাবেন। তবে বাড়িতে গিয়েও তাদের দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তার ওই ঘোষণার কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আজকেও জার্মানি ও ইতালি থেকে প্রায় দেড় শ’ জনের মতো যাত্রী এসেছিলেন। তাদের আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছিল। তাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তারা সবাই সুস্থ আছেন। তারা ইতালি থেকেই সার্টিফিকেট নিয়ে এসেছেন যে তারা সুস্থ আছেন। তাদের কাছ থেকে আমরা লিখিত নিয়ে বিভিন্ন পরিবহনে পুলিশ স্কটে যার যার এলাকায় পৌঁছে দেব এবং তারা যেন কোয়ারেন্টাইনে থাকে সেই ব্যবস্থা করব।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, রবিবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ইতালি থেকে আরও ১৫৫ জন আসবেন। রবিবার যারা আসবেন তাদের গাজীপুরে একটি ম্যাটস অর্থাৎ মেডিক্যাল এ্যাসিসটেন্টস ট্রেনিং স্কুলের হোস্টেলে থাকার ব্যবস্থা আছে। স্থানীয় প্রশাসন সেটার প্রস্তুতি নিয়ে রেখেছে। তাদেরকে আমরা সেখানে নিয়ে যাব। একইভাবে তাদের পরীক্ষা করা হবে। যদি কারও ভাইরাস না পাওয়া যায় এখানে যেভাবে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি সেখান থেকেও তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান রাতে বলেন, শনিবার সন্ধ্যার পর ইতালি থেকে আসা ৫৯ জনকে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন তারা। তারা সিদ্ধান্ত নেবেন যে, তাদের কোথায় রাখা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।