সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত -১ আহত- ১ জন

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত -১ আহত- ১ জন

স্থানীয় পর্যায় গোপন সংবাদ শুনে জানা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ও মেগচামী ইউনিয়নের শান্তিপুর বাজার পার হয়ে নরকোনা গ্রাম সংলগ্ন সরকার ব্রীজ এর সামনে বাপ্পী দাস (১৪) নামের মোটর সাইকেল আরোহী নবম শ্রেনীর ছাত্র নিহত হয়েছে ও আহত হয়েছে সপ্তম শ্রেনীর ছাত্র তিতাস মন্ডল (১৩)।

শনিবার (২৯-০৪-২০২৩)ইং ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী বাপ্পী দাস, বেপরোয়াভাবে চলমান নছিমনের চাপে পাশে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে পরে গাছের সাথে ধাক্কায় বাপ্পী নিহত হয়। আর গুরুতর আহত হয় তিতাস মন্ডল। তিতাস মন্ডল এক পা ভেঙ্গে চিকিৎসাধীন অবস্থায় বাড়ীতে আছে।

ঐ নছিমন চালকের নাম আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া গ্রামের মৃতঃ আবুল মন্ডলের ছেলে আকরাম মন্ডল (৪৫)। নিহত বাপ্পীর বাড়ী আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের পঙ্গু দিলীপ দাসের একমাত্র ছেলে আর তিতাস মন্ডল জঙ্গল ইউনিয়নের বাসুখালী গ্রামের প্রভাষ মন্ডলের ছেলে।

সংবাদ পেয়ে নিহত ও আহত পরিবারের বাড়ীতে গিয়ে পারিবারিক সূত্রে জানা যায় নছিমন চালক এর পরিবারের পক্ষ থেকে কোন সমবেদনা জানায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।