পত্নীতলায় রক্ত স্বল্পতায় ঢাকা ফেরত নারীর মৃত্যু, সৎকারে গ্রামবাসীর বাঁধা

পত্নীতলায় রক্ত স্বল্পতায় ঢাকা ফেরত নারীর মৃত্যু, সৎকারে গ্রামবাসীর বাঁধা

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় শনিবার ভোর ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত স্বল্পতায় শাহিনা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারী উপজেলার বাজকোলা গ্রামের মুক্তাদুর রহমানের স্ত্রী। মৃত শাহিনার শরীরে করোনোর কোন উপসর্গ না থাকলেও গ্রামবাসী কর্ত্তৃক লাশ সৎকারে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসীর বাঁধায় লাশ শাহিনার বাবার বাড়ি আকবরপুর ইউনিয়নের বাদ আয়াপুর গ্রামে সৎকারের প্রক্রিয়া চালাচ্ছে পরিবারের সদস্যরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গার্মেন্টস কর্মী শাহিনা গত ৮ এপ্রিল ঢাকা থেকে নিজ গ্রাম পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের বাজকোলা গ্রামে আসে। ১১ এপ্রিল শনিবার ভোর ৪টায় রক্ত স্বল্পতার সমস্যা নিয়ে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় শাহিনার মৃত্য হয়। এদিকে করোনা সন্দেহে মৃত্য হতে পারে ভেবে গ্রামবাসী কর্ত্তৃক শাহিনার লাশ সৎকারে বাধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খালিদ সাইফুল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃত শাহিনার শরীরে করোনোর কোন উপসর্গ ছিল না। স্রেফ জরায়ুর সমস্যা জনিত রক্তস্বল্পতায় তিনি মারা গেছেন। এ নিয়ে মানুষকে বিভ্রান্তি না ছড়ানোর জন্য তিনি অনুরোধ জানান।

এ বিষয়ে পত্নীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল কুমার চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত শাহিনার লাশ তাঁর বাবার বাড়িতে সৎকারের জন্য পরিবারের সদস্যরা প্রস্ততি নিয়েছে। সেখানেও বাঁধা প্রদান করা হলে প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।