স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে

বিশেষ প্রতিবেদকঃ খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন কারা কর্তৃপক্ষকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন । তিনি বলেন সকালে এই প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

এর আগে রোববার রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন চার বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।

এই স্বাস্থ্যপরীক্ষার প্রতিবেদন কারাকর্তৃপক্ষের কাছে পাঠাতে সোমবার দুপুরে ঢাকা মেডিকেলের পরিচালকের কাছে জমা দেয়া হয়। তখন মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বিএনপি প্রধানের অসুস্থতা গুরুতর কিছু নয়। এ মুহূর্তে তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।