স্বাধীনতা দিবস উপলক্ষে রিশেশন টু পিপল এর চিত্রাংকন প্রতিযোগীতা

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে রিশেশন টু পিপল এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন সভা অনুষ্টিত হয়।

রিলেশন টু পিপল এর সভাপতি ইমতিয়াজ মোহাম্মদ পাপনের সভাপতি এবং সাধারন সম্পাদক সুব্রত চক্রবর্ত্তীর পরিচালনায় এতে প্রধাণ অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ।

বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম রব্বানী,প্রধাণ শিক্ষক আলী আমজাদ মিলন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না।

অনুষ্টানে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী এবং মহান স্বাধীনতা দিবসে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদপত্র, ক্রেষ্ট ও উপহার সামগ্রী বিতরন করা হয়।

এ সময় রিলেশন টু পিপল সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সামাজিক মুলক এ সংগঠনের বিভিন্ন কার্য্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং এর ধারা অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।