স্বাধীনতার পরে কোন রাস্ট্রপ্রধান এতো উন্নয়ন করেননি -ড.আবদুস সোবাহান গোলাপ এমপি

স্বাধীনতার পরে কোন রাস্ট্রপ্রধান এতো উন্নয়ন করেননি -ড.আবদুস সোবাহান গোলাপ এমপি

স্বাধীনতার পরে কোন রাস্ট্রপ্রধান এতো উন্নয়ন করেননি, যা বর্তমান আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা করেছেন।  দেশকে ভালবাসে বলেই, দেশের জনগণকে ভালবেসে বলেই,  দেশের উন্নয়ন,  জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন মাদারীপুর সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান মিয়া গোলাপ।

গতকাল বিকেলে মাদারীপুর কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর উচ্চ বিদ্যালয় ও নতুন আন্ডারচর এমদাদুল উলুম দাখিল মাদ্রাসার নতুন চারতলা ভিতের একতলা ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এস.এম হানিফ, মাদারীপুর জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কায়েসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদারসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।