বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেটে মিললো ৪ পিচ স্বর্ণের বারসহ

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেটে মিললো ৪ পিচ স্বর্ণের বারসহ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪ পিচ স্বর্ণের বারসহ ইমাম হোসেন জীবন (২৪) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা সদস্যরা।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জীবন শরীয়তপুর জেলার পালং থানার চাতানিকান্দি গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে। পাসপোর্ট নাম্বারঃ BT0536809।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি, এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে প্রবেশ করবে। এমন সংবাদে বেনাপোল ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে জেরাপূর্বক তল্লাশি করা হয়। পরে, তার পেট থেকে ৪ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।