× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

ডেস্ক

সৌদি আরবে ২০ হাজার ৮৮২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার

আবাসিক আইন, শ্রম সংক্রান্ত আইন ও অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে সৌদি আরবে ২০ হাজার ৮৮২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৬ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজ জানায়, গত এক সপ্তাহে এই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৯৭৫ জন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে ৪ হাজার ১৮৫ এবং শ্রম সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা ও আশ্রয় দেয় তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। এ ছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদের নাগরিকদের ৯১১ নম্বর এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..