সৈয়দা সাজেদা চৌধুরী একজন সফল রাজনীতিবিদ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আমাদের গৌরবোজ্জল ইতিহাসে অনেক কালজয়ী পুরুষ রয়েছেন। যাদের মেধা শ্রম, ত্যাগে দেশ সমাজ ও জাতি উপকৃত হয়েছে। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি তাঁদের মধ্যে একজন।

ফরিদপুর-২, (সালথা নগরকান্দা) আসনে দৃষ্টিপাত করলে দেখা যায়, এ আসনে দীর্ঘদিন ধরে স্থান দখল করে আছেন এক কর্মবীর ও সফল রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দা সাজেদা চৌধুরী। মেধা, মনন, কর্মপ্রয়াস, শ্রম ও অধ্যবষ্যয়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে। শৃঙ্খলিত জীবন নয়, মুক্ত জীবন জাপনেই তাঁর আরাধনা। আবার একাকী মুক্ত জীবন নয়, সম্মিলিত মুক্তির চেতনা ও দর্শন তাঁর মাঝে সদা জাগ্রত যেন অতন্ত্র প্রহরী। জীবনের সুদীর্ঘ সময়ে কখনো মা, কখনো সংগঠক, সমাজকর্মী এবং সর্বোপরি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত প্রত্যক্ষ রাজনীতি সম্পৃক্ততা দীর্ঘ দিনের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ ও দেশাত্ববোধ তিনি ভীষণভাবে আকড়ে রেখেছেন। ফলে আওয়ামী লীগের রাজনীতির একজন ফুফু হিসেবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন নিবিড়ভাবে।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতধরে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। একসময়ে নগরকান্দা-সালথা রাজনীতিতে সম্পৃক্ত হন। নিজ মেধা ও ব্যবস্থাপনা যোগ্যতাগুণে একজন রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। কেবল স্বামী-সন্তানদের জন্য নয় বরং রাজনীতিবিদ হিসেবে দেশের মানুষের জন্য নিজের জীবনের সবটুকু সময় ব্যায় করেছেন।

জননেত্রী শেখ হাসিনার একান্ত সৈনিক বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহনকারী ফরিদপুর-২, নগরকান্দা-সালথা আসনের জনপ্রিয় নেত্রী, আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের কাংখিত ব্যাক্তি সৈয়দা সাজেদা চৌধুরী ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিরারে জন্মগ্রহণ করেন। তার স্বামী বিশিষ্ট রাজনীতিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী গোলাম আকবর চৌধুরী ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং বিশিষ্ট সমাজ সেবক ও ভাষা সৈনিক।

সাজেদা চৌধুরী দীর্ঘ জীবন বাংলাদেশের রাজনীতিতে নিয়োাজিত থেকেও এলাকার ব্যাপক উন্নয়ন এবং মানুষকে তথা বেকারদের কর্মসংস্থানের ব্যপারে যে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন তা সত্যিই বিরল। সাজেদা চৌধুরী আজ পর্যন্ত বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগি হিসেবে রাজনীতিতে অংশগ্রহন করে আওয়াামী লীগের স্থানীয় ও জাতীয় কর্মকান্ডের সাথে সক্রিয় অংশগ্রহণ করে ইতোমধ্যে নিজ নির্বাচনী এলাকায় ৩বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন। একবার বনমন্ত্রী ও দুইবার সংসদ উপনেতা হিসাবে নিষ্ঠার সাথে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনৈতিক অঙ্গনে আগাগোড়াই একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। ফরিদপুরের এই কৃতি সন্তান জনগনের আত্তার সাথে মিশে গিয়ে রাজনীতি করে আসছেন। তাঁর কাছে এলাকার তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষই তাঁর প্রকৃত আত্বীয়।

সাজেদা চৌধুরীর রয়েছে অনেক স্বপ্ন । তাঁর মধ্যে অন্যতম হচ্ছে নিজ এলাকার সার্বিক উন্নয়ন ও সম্পৃতির অটুক বন্ধন, যেখানে থাকবে না কেউ দরিদ্র । একই সাথে তিনি অস্থির রাজনীতিমুক্ত একটি বাংলাদেশের প্রত্যাশা করেন। যেখানে রাজনীতিবীদগণ দলমত নির্বিশেষে দেশের স্বার্থকেই অধিক প্রাধান্য দেবেন। তিনি সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাঁকে একজন মানবদরদী মহতী মানুষের উচ্চতায় সমাসীন করেছে। এই স্মিত হাস্যোজ্জল মানুষটি অলস বসে থাকতে চান না, তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তাঁর একটি বক্তব্য হচ্ছে, এলাকার মানুষের জন্য একটি শক্ত বার্তা তিনি বারবার উচ্চারণ করেন রাজনীতিবিদদের সৎ ও সহনশীল হতে হবে। সৈয়দা সাজেদা চৌধুরী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।