সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ওবায়দুল কাদেরের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 এ সময় বিদায়ী হাইকমিশনার দোরাইস্বামী ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বের যে ভূমিকা সেজন্য তার প্রশংসা করেন।

ভারতের ঋণ সহায়তার আওতায় যেসব চলমান প্রকল্পগুলো আছে তা দ্রুত ভালোভাবে শেষ করতে তাকে ও তার টিমকে পরামর্শ দেওয়ায় ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান বিক্রম কুমার দোরাইস্বামী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।