সুস্থ সবল জাতি ছাড়া উন্নত দেশ গঠন সম্ভব নয় -এমপি বাবু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥  খুলনা-৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারজ্জামান বাবু বলেছেন, স্বাস্থ মানুষের মৌলিক অধিকার। যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান অর্ভূক্ত করে দেশের জনগণের স্বাস্থ সেবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুস্থ সবল জাতি ছাড়া উন্নত সুখী সমৃদ্ধিশালী দেশ গঠন সম্ভব নয়। এ জন্য বর্তমান সরকার স্বাস্থ খাতকে অধিক গুরত্ব দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে সরকার ইতামধ্য স্বাস্থ জনসংখ্যা ও পুষ্টিনীতিমালা প্রণয়ন করেছে। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করার মাধ্যম স্বাস্থ মানুষের দোড় গোড়ায় পৌছে দিয়েছেন। উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে বিনামূল্যে ২৯ প্রকার ঔষধ সরবরাহ করা হচ্ছে। মায়েদের জন্য ব্যবস্থা করা হয়েছে মাতৃকালীন ভাতা।

অনলাইনেও এখন মানুষ স্বাস্থ পাচ্ছে। ফলে অনেকাংশ কমে এসেছে মাতৃ ও শিশু মৃত্যু হার। বাড়ছে গড় আয়ু। এমডিজি অর্জন করায় পেয়েছ আন্তর্জাতিক পুরুষ্কার। এমপি বাবু আরো বলেন, মানুষের স্বাস্থ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকারের পাশাপাশি সেবার মান বৃদ্ধির লক্ষে সবাইকে এগিয়ে আসা উচিত। সেবার নামে অনেক ক্ষেত্রে অনিয়মও হয়ে থাকে। সিজারিয়ানের নামে গরীব ও অসহায় মানুষদের কাছ থেকে নেওয়া হয় মোটা অংকের টাকা। তিনি উপস্থিত স্বাস্থ বিভাগ কর্মরতদের উদ্দেশ্য বলেন, শুধু সেবা সপ্তাহ নয়, মানুষের সারা জীবনের স্বাস্থ সেবা নিশ্চিত করার লক্ষে কাজ করেন।

হাসপাতালের খাবারের মান ও পরিষ্কার পরিছন্নতা বজায় রাখুন। তিনি নতুন নতুন রোগ সংক্রমক, প্রতিরোধ ও চিকিৎসা ব্যয় কমাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজলা পরিষদ মিলনায়তেন জাতীয় স্বাস্থ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শিয়াব উদ্দীন ফিরোজ বুলু, উপজলা স্বাস্থ ও প প কর্মকর্তা, এসএম মারুফ হাসান, সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচু, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু।

বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ নজরুল ইসলাম, ডাঃ সাফিকুল ইসলাম, ডাঃ ইমতিয়াজ আহম্মদ, পৌর সচিব লিয়াকত হোসেন, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, শেখ জিয়াদুল ইসলাম, খায়রুল আলম, শিকদার আবু হানিফ সোহেল, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ , ছাত্র লীগনেতা পার্থ প্রতীম চক্রবর্তী ও কবির উদ্দীন সরদার। অনুষ্ঠানের শুরতেই ঢাকার বঙ্গবন্ধু আর্জাতিক সম্মেলন কন্দ্র প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমপ্রচার করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।