সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে সম্ভাবনাময় খাতসমূহের বিকাশ করতে হবে – বিডা নির্বাহী চেয়ারম্যান

বর্তমান সরকার সামগ্রিক শিল্পায়নের জন্য বৈচিত্র্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সুনির্দিষ্টক্ষেত্র সনাক্ত করে তার জন্য প্রয়োজনীয় নীতি তৈরি করতে হবে। শুধু নীতি প্রণয়ন করলেই হবে না, নীতি প্রণয়নেরক্ষেত্রে এমন প্রণোদনা দিতে হবে যেন মানুষ বিনিয়োগে উৎসাহিত হয়।

আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বিডা কার্যালয়ে বিডা আয়োজিত ‘‌’Food Processing Stream’ I ‘Leather and Footwear Stream’ এর ওপর প্রণয়নকৃত সময়াবদ্ধ পরিকল্পনা ও সুপারিশ বাস্তবায়নের নিমিত্ত আলোচনা সভায় সভাপতিত্বকালে একথা বলেন। বিডার সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথোরিটি (পিপিপিএ) এর প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

কাজী আমিনুল ইসলাম বলেন, শিল্পায়নেরক্ষেত্রে যেসব নীতি, বিধান, পরিকল্পনা আছে তা বিবেচনায় নিয়ে কর্মপরিকল্পনা করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে জানাতে হবে। সকলের অংশগ্রহণ যেমন জরুরি তেমনই সকলের মানসিকতারও পরিবর্তন দরকার। নিজ নিজ কাজ দায়িত্ব নিয়ে করলেই সুফল পাওয়া যাবে।
কাজী আমিনুল ইসলাম আরো বলেন, সম্ভাবনাময়খাতগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সঠিক প্রণোদনা ও যথাযথ সুপারিশের মাধ্যমে নীতি বাস্তবায়ন করতে হবে। তাহলেই সুনির্দিষ্টখাতের ধারণক্ষমতা বৃদ্ধি হবে এবং ফলাফল পাওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।