বঙ্গবন্ধুর খুনি এবং স্বাধীনতা বিরোধীরা দেশের সব সুবিধা নিয়েও ষড়যন্ত্রে লিপ্ত -এলজিআরডি মন্ত্রী

বঙ্গবন্ধুর খুনি এবং স্বাধীনতা বিরোধীরা দেশের সব সুবিধা নিয়েও ষড়যন্ত্রে লিপ্ত -এলজিআরডি মন্ত্রী

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার সারা জীবনের লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে বাস করে সকল সুযোগ সুবিধা ভোগ করা সত্ত্বেও স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক অনলাইন আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই বঙ্গবন্ধু যে অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন, তা অব্যাহত থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তরিত হতো।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য’ উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালিরা যেমন জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন, ঠিক তেমনিভাবে শেখ হাসিনার ডাকে সাঁড়া দিয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহম্মদের সভাপতিত্বে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।