সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪৮)।
শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) টহলদল বাংলাবাজারের সীমান্ত এলাকা বাঁশতলা থেকে এই মাছের চালানটি জব্দ করে। জব্দ করা ইলিশের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় এই ইলিশের চালান জব্দ করা হয়।
জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।