সীমান্তে পৃথক অভিযানে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বেনাপোল সদর, আইসিপি, আমড়াখালী ও আন্দুলিয়া বিওপির সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানিয়েছে, অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, উইনসেরেক্স সিরাপ, শাড়ি, কম্বল, শাল চাদর, চকলেট এবং কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন ধরণের মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪লক্ষ ৮৪ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এমন আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




