ভারত ভাল বন্ধু হতে জানে কিন্তু সীমান্তের আঘাতের কড়া জবাব দিতে পিছপা হয় না -মোদী

ভারত ভাল বন্ধু হতে জানে কিন্তু সীমান্তের আঘাতের কড়া জবাব দিতে পিছপা হয় না -মোদী

ভারত প্রতিনিধিঃ যারাই ভারতের এলাকা দখলের চেষ্টা করবে, তারা যেন কড়া প্রত্যাঘাতের অপেক্ষায় থাকে। ভারত ভাল বন্ধু হতে জানে। কিন্তু সীমান্তের আঘাতের কড়া জবাব দিতে পিছপা হয় না নয়াদিল্লি। আজ রবিবারের মন কি বাতে বললেন মোদী।

তিনি বলেন, লাদাখে আমাদের জওয়ানরা প্রাণ দিয়ে দেশকে রক্ষা করেছেন। সেই মূল্য চোকাতে হবে প্রতিবেশীদের। যারাই ভারতের দিকে হাত বাড়াবে, তাদের উদ্দেশ্য ব্যর্থ করার মত ক্ষমতা দেশের আছে। আমাদের বীর জওয়ানদের প্রাণের বলি ব্যথিত করেছে দেশবাসীকে। তাঁরা দেশের গর্ব। বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবারের মন কি বাতে চিনের নাম না করলেও মোদী বলেন যারাই ভারতের এলাকা দখলের চেষ্টা করবে, তারা যেন কড়া প্রত্যাঘাতের অপেক্ষায় থাকে। কারণ ভারত এই চেষ্টার কঠিন জবাব দেবে। কোনওভাবেই সীমান্তে জওয়ানদের প্রাণের বলি ব্যর্থ হতে দেবে না ভারত। নাম না করে চিনকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের বীর জওয়ানদের কখনও ভুলবে না ভারত। ১৫ই জুন গালওয়ান ভ্যালিতে চিনা সৈন্যদের ঠেকিয়ে দিয়ে যে অমর সাহসিকতা দেখিয়েছেন ভারতীয় জওয়ানরা, তার কোনও তুলনা হয় না। তাঁরা নিজের দেশকে সুরক্ষিত রাখতে সবরকম বলিদান দিতে প্রস্তুত। তাঁদের সঙ্গে রয়েছে গোটা দেশ।

এরই পাশাপাশি, চিনের নাম না করেই কড়া হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ভারত ভাল বন্ধু হতে জানে। কিন্তু সীমান্তের আঘাতের কড়া জবাব দিতে পিছপা হয় না নয়াদিল্লি। দেশের সার্বভৌমিকত্ব বজায় রাখার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই চালায় ভারত। সেখানে কোনও আপোষ করা হয় না।

গোটা বিশ্ব ভারতের নিজেকে রক্ষা করার ক্ষমতা দেখেছে। আশা করি শত্রুরা নিজেদের উত্তর পেয়ে গিয়েছে, এদিন বলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন গোটা দেশ পূর্ব লাদাখের ঘটনায় ক্ষুব্ধ। বহু মানুষ স্বদেশী জিনিস কেনার হিড়িক তুলেছেন। এই উদ্যোগ প্রশংনীয়। ভারতকে আত্মনির্ভর করে তুলতে হবে।

এর আগে, তাঁর ৬৬তম মন কি বাত অনুষ্ঠান নিয়ে ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী। লিখেছিলেন সকাল এগারোটায় রেডিও চালিয়ে মন কি বাত শুনুন। চোদ্দই জুন মন কি বাতের আগের অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছ থেকে আইডিয়া চেয়েছিলেন মোদী। ২৮শে জুন কি বিষয়ে কথা বলবেন, মানুষ কি জানতে চাইছেন ও শুনতে চাইছেন, তার হদিশ পেতেই এই আবেদন করেছিলেন তিনি।

এরপর একটি ট্যুইটও করেন। তিনি লেখেন এখনও দুই সপ্তাহ বাকি। নতুন নতুন আইডিয়াতে ভরে উঠুক আপনাদের বার্তা। নিশ্চয়ই অনেক কিছু বলার আছে আপনাদের। আসুন সেগুলি শুনি।

পরে প্রধানমন্ত্রী জানান, প্রচুর মানুষ তাঁদের কথা বলছেন। মন কি বাতে সে সবই তুলে ধরার কথা জানিয়েছিলেন মোদী। নমো অ্যাপ, মাইগভ অ্যাপ ও অন্যান্য সরকারি ফোরামে সেই বার্তা আসছে সমানে, জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।