এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজে পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক এক আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী, কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি পঞ্চগড় জেলা আওয়ামিলীগের সভাপতি পঞ্চগড়-২ সংসদ সদস্য জনাব মোঃ নুরুল ইসলাম সুজন।
বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান রবিউল আলম সাবুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্রাচার্য, পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার বাবু শংকর কুমার ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফসার মোঃ সলিমুল্লাহ, অধ্যাপক এমরান আল আমিন, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজে সভাপতি উপাধ্যক্ষ কাজী মোঃ ফজলে রাব্বী সুজা প্রমুখ।
এসময় বক্তারা পাঠাভ্যাস গড়ে তুলার জন্য শিক্ষার্থীদের আহবান জানায়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ তিনজন অভিভাবক ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।