× Banner
সর্বশেষ
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি

সিলেটে ২২ বছর পর গ্রেপ্তার মৃত্যুদণ্ড-প্রাপ্ত আসামি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
আসামি আটক

সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুলাল নাথ হত্যা মামলার মৃত্যুদণ্ড-প্রাপ্ত আসামি ফারুক মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) রাতে তাকে বালাগঞ্জের নবীনগর থেকে গ্রেপ্তার করা হয়। ফারুক বালাগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের জবান উল্যার ছেলে। হত্যাকান্দের ২২ বছর পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, ২০০০ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় বালাগঞ্জের চাঁনপুর গ্রামের মৃত কান্তি নাথের ছেলে দুলাল নাথ (৬৫) বালাগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে বালাগঞ্জ-তাজপুর সড়কের নবীনগরে পৌঁছামাত্র ফারুক মিয়া দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে রেখে যান। পরবর্তীতে দুলালকে উদ্ধার করে বলাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরে দুলালের ভাই বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কাজ শেষে বিজ্ঞ আদালত আসামি ফারুক মিয়াকে মৃত্যুদ-ের আদেশ দেন। কিন্তু আসামি পলাতক ছিলেন। অবশেষে সোমবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..