সালথায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভিসা কার্ড বিতরণ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সোনালী ব্যাংকের ভিসা কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম।

সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভিসা কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জানান, খুব সহজেই টাকা লেনদেনের জন্য সরকার ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে সোনালী ভিসা কার্ড দিয়েছে।

সালথা উপজেলার ৮টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যাক্ততাদের মাঝে ১৬টি সোনালী ব্যাংকের ভিসা কার্ড বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।