সিলেটে মিসবাহ সহ প্রার্থিতা প্রত্যাহার করলেন পাঁচজন

সিলেটে মিসবাহ সহ প্রার্থিতা প্রত্যাহার করলেন পাঁচজন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিলেটে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মিসবাহ উদ্দিন সিরাজসহ পাঁচজন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

৭ ডিসেম্বর রোববার দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন।

সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়াও জাকের পার্টির সিলেট-১ আসনের আব্দুল হান্নান, সিলেট-২ আসনের মো. ছায়েদ মিয়া ও সিলেট-৪ আসনের আলী আকবর তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। একই সাথে মনোনয়ন প্রত্যাহার করেন সিলেট-৫ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার।

স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলের সিদ্ধান্তর বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।

জাকের পার্টির অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তারা প্রত্যাহার করেছেন। এদিকে, তৃণমূল বিএনপির প্রার্থীর অভিযোগ, দলের কেন্দ্রীয় নেতারা তার সাথে কোনো ধরনের সমন্বয় করেননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।