এবার একাধিক দেশে বিভিন্ন জঙ্গিঘাঁটিতে হামলা শুরু করলো আমেরিকা। ইরান ও সিরিয়ার অন্তত তিনটি ঘাঁটিতে আক্রমণ করেছে মার্কিন সেনা। রবিবার পেন্টাগনের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। ঠিক দু’দিন আগেই মার্কিন কনট্রাক্টরের মৃত্যু হয়েছে রকেট হামলায়। ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে সেই হামলা হয়েছিল। এরপরই আমেরিকা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যায় আমেরিকা। ‘কাতায়েব হিজবুল্লার ঘাটি টার্গেট করে মূলত এই হামলা চালানো হয়েছে।
পেন্টাগনের তরফে জানানো হয়েছে, তিনটি ঘাঁটিকে টার্গরেট করা হয়। এর মধ্যে একটি ইরাকে ও দুটি সিরিয়ায়। এই ঘাঁটিতে শুধু জঙ্গি নয়, ছিল প্রচুর অস্ত্রশস্ত্রও। এই সব ঘাঁটি থেকেই নাকি সেনা ঘাঁটিগুলিকে ধ্বংস করার ছক কষা হত বলে জানা গিয়েছে।
গত শুক্রবার রকেট হামলায় মার্কিন কনট্রাক্টরের মৃত্যু হয়েছে, সঙ্গে আহত হয়েছেন আরও চার মার্কিনী। ইরাকের নিরাপত্তা বাহিনীরও দু’জন জখম হন। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, পরপর ইরাকের সেনা ঘাঁটিতে হামলা চালাচ্ছিল এই ‘কাতায়েব হিজবুল্লা’। যাতে ভবিষ্যতে আর এরকম হামলা করা সম্ভ না হয়, তার জন্য এই টার্গেটে আঘাত করে আমেরিকা।





