সিরিয়ার জিহাদী ক্যাম্প থেকে ১৫ নারী ও ৩২ শিশুকে পুনর্বাসন ফ্রান্সের

সিরিয়ার জিহাদী ক্যাম্প থেকে ১৫ নারী ও ৩২ শিশুকে পুনর্বাসন ফ্রান্সের

সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় জিহাদী কারা ক্যাম্প থেকে ১৫ নারী ও ৩২ শিশুকে পুর্নবাসন করেছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশু সহায়তার দায়িত্বে থাকা পরিষেবাসমূহের কাছে বাচ্চাদের হস্তান্তর করা হয়েছে। আর বড়দের যথাযথ বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইরাক ও তুরস্ক সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দি প্রশাসনিক এলাকার রোজ ক্যাম্প থেকে এসব নারী ও শিশুকে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত এক দশকে ইউরোপের হাজার হাজার চরমপন্থী ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমায়। প্রায়ই তারা তাদের পরিবারকেও সাথে নেয় তাদের স্বঘোষিত খেলাফতে বসবাসের জন্যে। ইরাক ও সিরিয়ার অংশবিশেষে তারা এ খেলাফত ঘোষণা করে।

কিন্তু ২০১৯ সালে খেলাফতের পতনের পর এসব যোদ্ধার পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়া ইউরোপীয় দেশগুলোর জন্যে একটি বিব্রতকর সমস্যা হয়ে দাঁড়ায়। এসব যোদ্ধাদের অনেকেই হয় আটক না হয় নিহত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।