× Banner
সর্বশেষ
বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সিপিবি ও জাসদের হরতালে আটক ১১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল চলাকালে ১১ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাহবাগ থানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মিজানুর রহমান।

ডিসি বলেন, সকাল থেকে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। শাহবাগ ঢাকার একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে দুটি হাসপাতাল রয়েছে। এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার অন্যতম সড়ক। হরতাল সমর্থনকারীরা এ জায়গা অবরুদ্ধ করে রাখায় জনগণের ভোগান্তি হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে বারবার রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। তারা তা না মেনে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ ব্যবস্থা নেয়।

মিজানুর জানান, ঘটনাস্থল থেকে হরতাল সমর্থনকারী ১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এতে বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম জানান, ১ মার্চ থেকে এক চুলার জন্য দিতে হবে ৭৫০ টাকা। দুই চুলার জন্য দিতে হবে ৮০০ টাকা।

মনোয়ার আরো জানান, জুনে দ্বিতীয় দফায় বাড়বে গ্যাসের দাম। ১ জুন থেকে এক চুলার জন্য দিতে হবে ৯০০ টাকা। আর দুই চুলার জন্য দিতে হবে ৯৫০ টাকা। তবে আজ হাইকোর্ট দ্বিতীয় দফায় দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন।

গ্যাসের এই দাম বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করে দুটি সংগঠন। হরতালের সমর্থনে সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেন দল দুটির নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১০টার দিকে হরতালকারীদের অবস্থান লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। জলকামান থেকে ছোড়া হয় গরম পানিও। এ সময় হরতাল-সমর্থকরা শাহবাগ মোড় থেকে টিএসসির দিকে সরে যায়।


এ ক্যটাগরির আরো খবর..