× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সিদ্ধার্থ-আলিয়া সম্পর্কের ইতি টানলেন!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাট স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। এরপর থেকে নানা সময় বলিপাড়ায় শোনা গেছে তাদের প্রেমের গুঞ্জন।

সেই সম্পর্কের নাকি ইতি টেনেছেন এই জুটি। কী কারণে তারা ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি। শোনা যাচ্ছে, ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ড্রিম ট্যুরের সময় থেকেই নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলা শুরু করেন সিদ্ধার্থ-আলিয়া। এরপর বার বার দেখো সিনেমায় আশানুরূপ সাফল্য না পাওয়ায় ক্যারিয়ারের প্রতি বেশি মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধার্থ।

অন্যদিকে কয়েকটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। যার মধ্যে রয়েছে- শাহরুখ খানের সঙ্গে ডেয়ার জিন্দেগি এবং বরুন ধাওয়ানের সঙ্গে বদ্রিনাথ কি দুলহানিয়া। তিনিও ব্যক্তিগত সম্পর্কের চেয়ে ক্যারিয়ারের প্রতি বেশি নজর দিতে চাইছেন।

তবে তাদের এই ব্রেকআপ সাময়িক বলেও জানা গেছে। পাশাপাশি সম্পর্কে না থাকলেও পরস্পরের ভালো বন্ধু হিসেবেই থাকবেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..