৭ বছরের শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যার আসামি হারুনের মৃত্যুদণ্ড

৭ বছরের শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যার আসামি হারুনের মৃত্যুদণ্ড

রাজধানীতে নার্সারির ছাত্রী সায়মাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছিল হারুন। আজ তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।

আজ সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

ওয়ারীতে সিলভারডেল স্কুলের সামিয়া আফরিন সায়মাকে (০৭) শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় একমাত্র আসামি হারুন অর রশিদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

গত ৫ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেছিলেন আদালত।  ২০১৯ সালের ৫ জুলাই ধর্ষণের পর সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সামিয়ার বাবা আব্দুস সালাম পরদিন ৬ জুলাই ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর গত ৭ জুলাই কুমিল্লার ডাবরডাঙা এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।