সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহতি ও সম্পৃক্তকরণ বিষয়ে আয়োজিত সালথা উপজেলায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে সালথা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার দুপুর ১টায় সালথা প্রেসক্লাবের হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত প্রেস ব্রিফিংয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন, জেলা সহকারী তথ্য অফিসার রুস্তুম আলী। এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিস সহকারী পারভিন খানম, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, সহসভাপতি আবু নাসের হুসাইন, এম.কিউ হোসাইন বুলবুল, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক মজিবর রহমান, কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান, শফিকুল ইসলাম প্রমূখ।





