সালথায় শুরু হয়েছে ফায়ার সার্ভিসের কার্যক্রম

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম। ২৪ ডিসেম্বার ২০১৮ থেকে ফায়ার সার্ভিসের একজন লেডারসহ ১০জনের একটি টিম কর্মরত আছেন।

সালথা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লেডার এফএম ছিদ্দিক রহমান জানান, আমাদের ২টি গাড়ি ও ২টি মটরসাইকেল জরুরী কাজে ব্যবহারের জন্য প্রস্তুত আছে। উপজেলার যে কোন স্থানে দূর্ঘনা ঘটলে আমাদের কন্ট্রোল রুমের ০১৩১৮-৩০০০৪৩ নাম্বারে ফোন করলে আমরা দ্রুত ছুটে যাবো। আমাদের কাজ মানুষের সেবায় নিয়োজিত থাকা।

উল্লেখ্য, ১ নভেম্বার ২০১৮ ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সালথা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শুভ উদ্বোধণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।