আজ ৫ এপ্রিল বৈদিক জ্যোতিষে ১২টি রাশির ফল ও আপনার জন্য পরামর্শ

আজ ৫ এপ্রিল বৈদিক জ্যোতিষে ১২টি রাশির ফল ও আপনার জন্য পরামর্শ
কোন রাশির বুধবার কেমন কাটবে

আজ ৫ এপ্রিল বৈদিক জ্যোতিষে ১২টি রাশির ফল ও আপনার জন্য পরামর্শ  ।  প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা ফলাফল। আজকের রাশিফল বুধবার ৫ এপ্রিল ২০২৩ চন্দ্র দিনরাত বুধের রাশির কন্যায় সঞ্চার করবে। এখানে আসার পর চন্দ্রের ওপর সূর্য ও বৃহস্পতির দৃষ্টি থাকবে। পাশাপাশি উত্তরাফাল্গুনী নক্ষত্র ও তার পর হস্ত নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহনক্ষত্রের এমন পরিস্থিতির মাঝে ৫ এপ্রিলের দিনটি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত রোম্যান্টিক। কন্যা রাশির জাতকদের মন বিচলিত হতে পারে।

মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। আজ ব্যবসার জন্য কোনও ব্যাঙ্ক বা সংস্থা থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে, আজকের দিনটি এর জন্য অনুকূল নয়। স্বাস্থ্যের দিক দিয়েও মেষ রাশির জাতকরা সমস্যা অনুভব করবেন। ক্লান্তি ও আলস্য অনুভব করবেন। ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করুন। হঠাৎই দায়িত্ব বেড়ে যাবে। পুরনো বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। রাতের বেলা বন্ধুদের সঙ্গে ঘোরাফেরায় কাটিয়ে দেবেন। বিরোধিদের থেকে সতর্ক থাকুন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৬১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন। দূর্বা অর্পণ করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকদের আজকের রোম্যান্টিক থাকবে। চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চমে সঞ্চার করে জীবনে রোম্যান্স ও উৎসাহ ভরে দেবে। শিক্ষা, জ্ঞান-বিজ্ঞানের প্রতি রুচি বাড়বে। তবে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। পায়ে আঘাত লাগতে পারে। কোনও কাজে লেনদেন করার পরিকল্পনা করে থাকলে মন খুলে করুন। কারণ এর ফলে ভবিষ্যতে লাভ অর্জন করতে পারবেন। এটি আপনার আর্থিক পরিস্থিতির জন্য খুবই ভালো। সন্ধ্যা নাগাদ কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। কৃষ্ণের সঙ্গে রাধার পুজো করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির চতুর্থ কক্ষে চন্দ্রের সঞ্চার হচ্ছে। এর ফলে আজকের দিনটি মিথুন রাশির জাতকদের ঠিকঠাক থাকবে। কোনও বিষয়ে মনের মধ্যে জটিলতা থাকবে। মা ও সন্তান সংক্রান্ত কোনও বিষয়ের কারণে চিন্তিত থাকবেন। সুখ-সুবিধায় অর্থ ব্যয় হবে। সামাজিক কাজে বাধা ও সমস্যার মুখে পড়তে পারেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণের পুজো করুন। মিশ্রীর ভোগ নিবেদন করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। সন্তানকে ভালো কাজ করতে দেখে তাঁদের ওপর বিশ্বাস বাড়বে ও তা আরও মজবুত হবে। মায়ের কাছ থেকে প্রেম ও ভালোবাসা লাভ করবেন। সুখ-সুবিধায় অর্থ ব্যয় করবেন। এর ফলে আপনার শত্রু চিন্তিত থাকবেন। বাবার বিশেষ যত্ন নিন। কারণ তাঁর স্বাস্থ্য দুর্বল হতে পারে। পরিশ্রমের ভালো ফলাফল পাবেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। পার্বতী ও উমার পুজো করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকদের আজকের দিনটি বিশেষ অনুকূল নয়। মানসিক দিক দিয়ে অবসাদগ্রস্ত থাকবেন। এর ফলে বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। মা-বাবার আশীর্বাদ ও সাহায্য়ের ফলে দুপুরের পর আশীর্বাদ পেতে পারেন। চোখের কোনও সমস্যা থাকলে তাতে উন্নতি হবে। শ্বশুরবাড়ি থেকে ভালো ভাবে চিন্তাভাবনা করে আর্থিক সাহায্য গ্রহণ করুন। তা না-হলে আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। আজ আপনাদের কাজ পূর্ণ হবে। আলস্য ত্যাগ করে ব্যবসা ও বাড়ির অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে পারেন। মা-বাবার ভরপুর সহযোগিতা ও সুখ লাভ করবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। অপ্রয়োজনীয় ব্যয় হবে। অন্যের ভালোর কথা চিন্তা করলেও সকলে এতে আপনার স্বার্থ দেখবে। তাই কে কী বলল, তা না-ভেবে নিজের মনের কথা শুনুন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৬১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। ব্রাহ্মণদের দান করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকদের আজকের দিনটি মোটের ওপর ভালো কাটবে। আজ আপনাদের প্রভাব ও ধন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের ভালোর কথা চিন্তা করবেন ও মন খুলে তাঁদের সেবা করবেন। চাকরি ও ব্যবসায় কোনও নতুন কাজে লগ্নির পরিকল্পনা করে থাকলে অবশ্যই করুন। কারণ এর ফলে ভবিষ্যতে ভালো লাভ হবে। পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারার ক্ষেত্রে ভালো ভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকরা আজ অত্যন্ত চিন্তিত থাকবেন। কোনও কারণে মন অশান্ত থাকবে। ব্যবসা সম্প্রসারণের জন্য যে চেষ্টা করবেন, তার দ্বারা লাভান্বিত হবেন। বিচারাধীন আইনি বিবাদে সাফল্য লাভ করবেন। চাকরি ও ব্যবসায় কোনও বিবাদে জড়াবেন না। তা না-হলে সমস্যা বাড়তে পারে। সন্ধ্যা নাগাদ কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। চন্দনের তিলক করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​: ধনু রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। পরোপকারের কাজে দিন কাটবে ও অর্থ ব্যয় হবে। ধর্মীয় ও রাজনৈতিক কাজে রুচি বাড়বে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পেট খারাপ থাকতে পারে। তাই সতর্ক থাকুন। ছাত্র-ছাত্রীরা গুরুজনদের আশীর্বাদ নিন। ভাই-বোনের সাহায্যে ব্যবসার গতি বাড়বে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৯৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সাদা রেশ্মী বস্ত্র দান করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকদের আজকের দিনটি নানান সমস্যার মধ্যে দিয়ে কেটে যাবে। দামী জিনিস কেনাকাটার পাশাপাশি অনাবশ্যক ব্যয়ের মুখে পড়তে হবে। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এমন কাজ করতে হবে। এটি আপনার আর্থিক পরিস্থিতির জন্য খুব ভালো। মামা বাড়ির কাছ থেকে সম্মান লাভ করবেন। লগ্নির ফলে লাভ হবে। ব্যবসায় মনোনিবেশ করবেন। আটকে থাকা কাজ পূর্ণ হবে। সন্তানকে কাছে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। শনির দর্শন ও তাঁকে তেল নিবেদন করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত ভাগ্যশালী প্রমাণিত হবে। বুদ্ধি ও বিবেক দিয়ে চিন্তাভাবনা করে ভালো সিদ্ধান্ত নেবেন। নিজের প্রয়োজনীয়তাগুলিকে একটি গণ্ডির মধ্যে বেঁধে রাখুন, তা যেন সীমানা অতিক্রম না-করে, তা না-হলে ক্ষতি হতে পারে। পরিজনদের দ্বারা প্রতারিত হতে পারেন। তাই সতর্ক থাকুন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকরা আজ লাভ অর্জন করতে পারেন। পরিবারে ছেলে বা মেয়ের বিয়ে সংক্রান্ত কোনও বিবাদ চলতে থাকলে তার সমাধান হবে। খোশমেজাজে থাকেন আপনি, এ কারণে অন্যেরা আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে। সামাজিক সম্মান পাবেন। এর ফলে আপনার মনোবল বাড়বে। ছাত্ররা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। রোজ রাতের শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনামকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।