সালথায় মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ফরিদপুরের সালথায় মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দীন, সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান প্রমূখ। এসময় উপজেলার ৭৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫১জন শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।