সালথায় বর্ষার পানি কমতেই খাল-বিলে মাছ ধরার ধুম পড়ে যায়

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বর্ষার পানি কমতে শুরু করায় দেশীয় বিভিন্ন প্রকারের মাছ ধরার ধুম পড়ে যায়। উপজেলার বিভিন্ন খাল-বিল ও ডোবাগুলোতে উৎসুক জনতাদের মাছ ধরার দৃশ্য চোখে পড়ে। দিন দিন পানি কমে যাওয়ার জন্যই মাছ ধরার সুযোগ পায়।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার নি¤œাঞ্চলগুলোতে চোখে পড়ে মাছ ধরার নানা দৃশ্য। পানি কমে যাওয়ায় হরেক রকমের মাছ ধরছেন উৎসুক জনতারা। এসব মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার করছেন খেপলা জাল, পলো, উচা, মশারী ও ঝাঁকা। আবার অনেকেই দু-হাত দিয়েই মাছ ধরছেন। ছোট-বড় সবাই সমান অধিকার নিয়ে মাছ ধরার জন্য পানিতে নেমে পড়েন। এসময় পুঁটি- ট্যাংরা, কৈ- শিং, শৈল-টাকি, খয়রা-বাইমসহ নানান প্রকারের দেশীয় মাছ ধরা হয়। এই মাছ ধরার আশায় জেলেসহ উৎসুক জনতা সকাল থেকে সন্ধা পর্যন্ত খাল-বিলে থাকেন অনেকেই।

যদিও গ্রামগঞ্জে বর্তমানে হালকা শীতের হাওয়া বইছে। তারপরও ভোর রাত থেকেই হালকা শীত ও কুয়াশা উপেক্ষা করে পানিতে নেমে পড়ছেন মাছ ধরতে। মাছ ধরার সময় এক উৎসুক জনতা বলেন, পলো দিয়ে কয়েকটি বড় মাছ ধরেছি। মাছ ধরার নেশায় ক্ষুধার কথা ভুলে গেছি। এভাবে মাছ ধরে খুব আনন্দ পাই। তাই সকাল থেকে সন্ধা পর্যন্ত ঝাঁকে ঝাঁকে লোক নেমে পড়ে কম পানিতে মাছ ধরার জন্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।