সালথায় পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে এক পরীক্ষার্থী

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় এস.এস.সি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে হাফছা আক্তার (১৬) নামে এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসেই অসুস্থ হয়ে পড়েন ঐ পরীক্ষার্থী। হাফছা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের আতিক মোল্যার মেয়ে ও ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের জানান, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে হাফছা আক্তার পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। হাফছার অসুস্থতার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান পরীক্ষা কেন্দ্রে ছুটে আসেন। এসময় হাফছার অবস্থার অবনতি দেখা দিলে উপজেলা নির্বাহী অফিসারের নিজ তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়ে মাইক্রোযোগে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাফছার মামা কাজী আনোয়ার সাংবাদিকদের বলেন, হাফছাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।