সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কু:ছে:আ:) হুজুর কেবলাজান সাহেবের বিশ্ব ফাতেহা শরীফ ২০১৮ উপলক্ষে ফরিদপুরের সালথায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রফ্রন্টের উদ্যাগে সোমবার বিকালে গট্টি ইউনিয়নের নারাপুর গ্রামে এ কর্মী সভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়া জুয়েলের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, প্রচার সম্পাদক ফকির আব্দুল মান্নান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তপু, উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক নজরুল হোসেন সোনা মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বেজামিন হায়দার বেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাসার, মকিবুল ইসলাম প্রমূখ।



