সালথায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: হেমন্ত মৌসুমে ফরিদপুরের সালথায় উফশি আমন ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। এবছর ১০ হাজার ৬শ’ ৪০ হেক্টর জমিতে উফশি আমন ধানের চাষ করা হয়েছে। হেক্টর প্রতি ৪ মেঃটন ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবার উপজেলার ৮টি ইউনিয়নে ঊফশি আমন ধান চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১০ হাজার ৬শ’ ৪০ হেক্টর জমিতে ধানের চাষ করা হয়েছে। আবহাওয়া ধানের অনুকূলে থাকায় এবং উপজেলা কৃষি অফিসের সার কীটনাশক ও অন্যান্য মরামর্শ কৃষকরা ক্ষেতে প্রয়োগ করায় ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ধান কাটার কাজ শুরু হয়েছে। তাতে হেক্টর প্রতি ৪ মেঃটন ধান উৎপাদণ হতে পারে বলে ধান চাষীরা জানিয়েছেন। মাঠে ধানের ক্ষেত দেখে কৃষকেরা আনন্দিত।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, উপজেলা কৃষি অফিসের সঠিক উদ্যেগ গ্রহন করায় প্রতি বছরের চেয়ে এবার উফশি আমন ধানের ভাল ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।