সালথার এক ডাকাতকে ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথার মাহফুজ শেখ (৩৫) নামে এক কুখ্যাত ডাকাতকে ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ফরিদপুর আলীপুর ধানসিঁড়ি রেস্তোয়ারার সামনে থেকে ইয়াবাসহ আটক করে। মাহফুজ সালথা উপজেলার বল্লভিদ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস শেখের ছেলে।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ডিবি র ওসি মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সদর থানার আলীপুর ধানসিঁড়ি রেস্তোয়ারার সামনে থেকে মাহফুজকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। মাহফুজ দীর্ঘদিন ধরে সালথা উপজেলার বল্লভদি ফুলবাড়িয়ায়-চুরি-ডাকাতিসহ মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

ফরিদপুর ডিবির ওসি মোঃ রাকিবুল ইসলাম বলেন, আটককৃত ডাকাত মাহফুজকে ৪৪পিচ ইয়াবাসহ আটক করা হয় । তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে । এব্যাপারে একটি মাদক মামলার প্রক্রিয়াধীন । এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ডাকাতী মামলা আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।