সালথার আটঘর ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ইউনিয়নের জয়কাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম অনিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার, আওয়ামী লীগ নেতা মজিবর মাতুব্বার, হাদিস মিয়া, সাহিদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ, উপজেলা ছাত্রলীগ নেতা অনুপম ভূইয়া প্রমূখ।
এসময় ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিলর ও ডেলিগেটের বৃন্দদের উপস্থিতিতে সভাপতি রায় মোহন রায় ও ওবায়দুর রহমান সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।